গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে রেকর্ড ৪৪৬ মিলিয়ন বা ৪৪.৬ কোটি ডলার খরচ করাটা বোকামি হয়েছে বলে মন্তব্য করেছেন ধনকুবের ইলন মাস্ক।

নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর বুধবার (১৮ নভেম্বর) এ কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।

মাস্ক এবারের নির্বাচনে সবচেয়ে বেশি অর্থ অনুদান দেওয়া ব্যক্তি ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থনে তিনি ৪৪৬ মিলিয়ন ডলার (প্রায় ৩৩৯ মিলিয়ন পাউন্ড) ব্যয় করেন।

বিশেষ করে, টেক্সাসে দলটির প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ খরচ করেন তিনি। রাজ্যটিতে মাস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।

ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার প্রচারেও সমর্থন দিয়েছিলেন মাস্ক। তবে এবার তিনি নিজেকে ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের অনুসারী নন বলে জানিয়েছেন। এই আন্দোলন ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে। দোদুল্যমান আসনগুলোতে জয় ও কয়েক দশক ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ঐতিহাসিক সাফল্য পেয়েছে দলটি।

নির্বাচনকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়াতে তার নীতির প্রভাব নিয়ে চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট।

নিউইয়র্কে আয়োজিত নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিট-এ ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক এসব মন্তব্য করেন। ব্যবসা ও রাজনীতির শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়।

মাগা আন্দোলন নিয়ে মাস্ক বলেন, ‘আমি মাগা নই।’ তিনি আরও বলেন, মাগা বলতে কী বোঝায়, তা নিয়েও আমি নিশ্চিত নই। যদি এর অর্থ রিপাবলিকান পার্টির কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তাহলে আমি অবশ্যই তা করি না।

মাস্কের আগের অবস্থানের তুলনায় এটি বড় পরিবর্তন। এর আগে তাকে মাগা লেখা টুপি পরতে দেখা গেছে। ২০২৪ সালে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে মজা করে তিনি বলেছিলেন, আমি শুধু মাগা নই, আমি ডার্ক, গথিক মাগা।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস মাস্ক বিনা বেতনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে তিনি সরকারি দক্ষতা বিভাগ বা ডজের নেতৃত্ব দেন।

২০২৬ সালের অক্টোবরে পেন্টাগন ভবিষ্যতের যুদ্ধ নিয়ে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামে একটি গবেষণার সহ-নেতা হিসেবে মাস্কের নাম ঘোষণা করে। এর পাশাপাশি তিনি ট্রাম্পের সঙ্গে সফর এবং তাকে পরামর্শ দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছিলেন।

নির্বাচনী প্রচারে রিপাবলিকানদের পক্ষে এত অর্থ খরচ করেও তেমন ফল পাননি বলে মন্তব্য করেন মাস্ক। তবে তার মতে, এই অর্থ ব্যয় না করা হলে প্রার্থীরা আরও খারাপ ফল করতে পারতেন।

নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের প্রভাব মাস্ক ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপরও পড়তে পারে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাটরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিশেষ করে বিতর্কিত ডেটা সেন্টার নির্মাণ নিয়ে আরও কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন।

জর্জিয়া রাজ্যে স্পেসএক্সের ডেটা সেন্টার কার্যক্রম রয়েছে। সেখানে নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এসব বিশাল স্থাপনা নির্মাণের সম্প্রসারণ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ডেটা সেন্টার নির্মাণে দেওয়া বিভিন্ন কর ছাড় নিয়েও তার আপত্তি রয়েছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর স্পেসএক্সের পাওয়া আনুমানিক ১০ বিলিয়ন ডলারের নতুন সরকারি চুক্তি নিয়েও তদন্তের প্রস্তাব দিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য জয়গুলোর একটি পেয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। টেক্সাসের সিনেট আসনে রিপাবলিকান কেন প্যাক্সটনকে হারিয়েছেন তিনি। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, প্যাক্সটনের পক্ষে অন্তত ৪৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন মাস্ক।

টেক্সাসে মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মাস্ক বলেন, টেক্সাসের নতুন গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোজোসা ‘বেশ মধ্যপন্থি’ হবেন বলে তিনি মনে করেন। রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জিনা হিনোজোসা জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে রাজ্যটিতে তিন দশকেরও বেশি সময় ধরে রিপাবলিকানদের শাসনের অবসান ঘটেছে।

টেসলার প্রধান বলেন, আমি মনে করি না তিনি খুব বামপন্থি গভর্নর হবেন। তার সম্পর্কে যা শুনেছি, তাতে জিনা হিনোজোসার নেতৃত্বে টেক্সাসে সবকিছু ঠিকঠাক চলবে বলে মনে করি।

সূত্র: বিবিসি


ডিসি/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম
১৯ নভেম্বর ২০২৬

নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হ...

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের
১৯ নভেম্বর ২০২৬

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের

বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে...

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে...

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প
১৯ নভেম্বর ২০২৬

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে