গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ—সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘লেডি সুপারস্টার’ হিসেবে। বুধবার (১৮ নভেম্বর) ৪২ বছরে পা দিয়েছেন নয়নতারা। 

 

জন্মদিনে জেনে নেওয়া কত টাকার মালিক তিনি... তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি—পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার।


এরপর ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এ আর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন তিনি। শুধু অভিনয় নয়, পর্দায় তার উপস্থিতিতেও রয়েছে বাণিজ্যিক সিনেমার নায়কোচিত বৈশিষ্ট্য। 

 

জমকালো পরিচিতি দৃশ্য, সংলাপে দর্শকের উচ্ছ্বাস কিংবা খলনায়কদের মোকাবিলার দৃশ্য—সবকিছুতেই প্রচলিত পুরুষকেন্দ্রিক নায়কনির্ভর সিনেমার ধারা অনুসরণ করেছেন তিনি। ২০১৮ সালে ‘কোলামাভু কোকিলা’ মুক্তির দিন সকাল ছয়টায় প্রদর্শনী পেয়েছিল। 

 

নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ছিল বিরল। একই বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় দক্ষিণ ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা পান নয়নতারা। 

 

অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি।


অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হয়েছেন নয়নতারা। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে বড় অঙ্কের আয় করেন তিনি। 

 

প্রতি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। একবার টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার। 

 

প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন তারা।

 


এর আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হয়েছিলেন নয়নতারা। ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। 

 

এ ছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। 

 

গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ। বলা যায়, নয়নতারার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি ভারতীয় রুপি।

 

 বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২৮০ কোটি টাকারও বেশি। নয়নতারা অভিনীত সর্বশেষ সিনেমা ‘মুকুথি আম্মান ২’।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে