গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

দক্ষিণী সিনেমা ছাড়ছেন শ্রীলীলা, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
দক্ষিণী সিনেমা ছাড়ছেন শ্রীলীলা, মুখ খুললেন অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ শ্রীলীলা। তবে অভিনেত্রীর আসন্ন ছবির তালিকায় কোনও তেলেগু প্রজেক্ট নেই। এ কারণে প্রশ্ন উঠেছে  কেন তিনি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রেখেছেন নিজেকে? তিনি কি আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না? 

 

এই সমস্ত গুঞ্জনের জবাবে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই। শ্রীলীলা জানান, ডাক্তারি পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বইতে মেডিকেল ইন্টার্নশিপ করছেন। এ সময়ে ছবির প্রস্তাব পেলেও কাজ করতে পারেননি। হায়দ্রাবাদে ‘ওএম: অপারেশন মোল'-এর তেলেগু প্রি-রিলিজ অনুষ্ঠানে শ্রীলীলাকে দেখা যায়। 

সেখানে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে, ডাক্তারি পড়ার পর গত দুই বছর আমি মুম্বাইতে ইন্টার্নশিপ করছিলাম। আমাকে শারীরিকভাবে সেখানেই উপস্থিত থাকতে হতো বলে আমি ছবি বাছাই করতে পারছিলাম না।’

 


গত ছয় বছর ধরে ডাক্তারি পড়ার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাওয়ার পর শ্রীলীলা মুম্বাইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি সম্পন্ন করেছেন। 

এই বছরের শুরুতে, তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমাবর্তন অনুষ্ঠানের ছবি শেয়ার করেন, যেখানে তাকে তার পরিবারের সাথে এবং সহপাঠীদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। তিনি লিখেছেন, ‘এটা শুধু একটা ডিগ্রির বিষয় ছিল না। এটা ছিল বেড়ে ওঠা, বিশ্বাস, কান্না, সহনশীলতা এবং নিজেকে গড়ে তোলার গল্প। 

 

আমার পরিবার, আমার বন্ধু এবং আমার কর্মক্ষেত্রের বন্ধুদের—বিশেষ করে আমার পরীক্ষার সময়টাকে মানিয়ে নেওয়ার জন্য এবং এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য—আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ (জোড়জোড় ইমোটিকন)। 

 

যখন আমি নিজের উপর বিশ্বাস করতে শিখছিলাম, তখন যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন... সবাইকে ধন্যবাদ।’ রাজকুমার পেরিয়াসামি রচিত ও পরিচালিত একটি তামিল ভাষার স্পাই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ওএম: অপারেশন মোল’। এই ছবিতে শ্রীলীলা ছাড়া আরও অভিনয় করেছেন ধনুশ, মামুটি, সাই পল্লবী, নাসিরুদ্দিন শাহ ও ইন্দ্রান্স। আগামীতে শ্রীলীলা ‘ধর্মন’ ছবিতে রজনীকান্তের সাথে স্ক্রিন শেয়ার করবেন।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে