গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৫ এএম ২০২৬
শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
ছবি

ছবি সংগৃহীত

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি অভিনেত্রীর পর এবার বলিউড তারকা কিয়ারা আদভানিকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। 

 

সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট থেকেই এই আলোচনার সূত্রপাত। তবে কিয়ারার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন প্রযোজক আরশাদ আদনান। ছবির সঙ্গে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ শব্দটি লেখেন তিনি। এরপর থেকেই শাকিবের বিপরীতে ‘কবির সিং’ অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়।


 

হিমেল আশরাফ পরিচালিত ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছে। এর আগে শোনা গিয়েছিল, এতে পাকিস্তানের কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিব খান পাকিস্তানের সিনেমা নিয়ে কথা বলার পর সেই জল্পনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের নতুন পোস্টে সম্ভাব্য নায়িকা হিসেবে উঠে এসেছে বলিউডের কিয়ারা আদভানির নাম।


এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকে এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকে।

তবে আরশাদ আদনানের পোস্টের ইঙ্গিতই কিয়ারার অভিনয়ের নিশ্চয়তা নয়। ‘মোহাব্বাত’-এ তার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।


ডিসি/আপ্র/১৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা
১৯ নভেম্বর ২০২৬

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে