গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
ছবি

ছবি সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার সর্বশেষ ফ্যান ভোটিং আপডেটে এ তথ্য জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ। 

 

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক আপডেটে জানানো হয়, দর্শকদের ভোটে এগিয়ে থাকা ৩০ প্রতিযোগীর মধ্যে রয়েছেন মাহি। তবে এটি চূড়ান্ত ফল নয়, বরং চলমান ভোটের সর্বশেষ অবস্থান। তাই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে ভোট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আয়োজকরা। 

 

ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ‘ভোট’ বিভাগে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে বিনা মূল্যের ভোটের পাশাপাশি অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

 


এ ছাড়া অ্যাপটিতে বিভিন্ন গেম খেলে পয়েন্ট সংগ্রহের ব্যবস্থাও রয়েছে। এসব পয়েন্ট ব্যবহার করে প্রতিযোগীর প্রতি সমর্থন জানাতে পারবেন ভক্তরা। 

 

মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে সামিরা খান মাহির জন্য ভোট দিতে, প্রচারণা চালাতে এবং অন্যদের সঙ্গে তথ্যটি ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। 

 

চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ভোটের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে আয়োজকরা।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা
১৯ নভেম্বর ২০২৬

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে