গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
ছবি

ছবি সংগৃহীত

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও রুনা লায়লাসহ মোট ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুধবার ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সারগাম সাউন্ড স্টেশন। 

 

এতে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলা চলচ্চিত্র ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিতে এই দুই শিল্পীর হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। আজীবন সম্মাননা ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে আরও ১৩ জনকে সম্মাননা দেওয়া হয়।

 


তারা হলেন সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান, গীতিকার মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, রূপবিশেষজ্ঞ জারিনা আসগর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, তবলাশিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী চিকিৎসক খালেদ ভূঁইয়া। 

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে বলেন, “গুণীজনদের সম্মান জানানো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। 

 

বশির আহমেদের মত কালজয়ী শিল্পীদের স্মৃতি ধরে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।” 

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান ও সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তার দুই সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির। 

 

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে বশির আহমেদের কালজয়ী গানগুলো পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা
১৯ নভেম্বর ২০২৬

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে