গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৫ এএম ২০২৬
‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
ছবি

ছবি সংগৃহীত

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ কমে যাচ্ছে বলে মনে করেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতিতারকার দাবি, গত প্রায় ২০ বছর ধরেই ধীরে ধীরে মৃত্যু হচ্ছে ক্রিকেটের। 

 

এমনকি তার নিজের সন্তানদের মধ্যেও খেলাটি নিয়ে আগ্রহ কমতে দেখছেন তিনি। উইজডেনের পডকাস্ট দ্য স্কুপ-এ কথা বলতে গিয়ে ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন আখতার। তিনি বলেন, ‘ক্রিকেট মরে যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি ধীরে ধীরে মরে যাচ্ছে।’ 

 

আখতারের মতে, নিয়মের পরিবর্তনে আধুনিক ক্রিকেট ক্রমেই ব্যাটারদের অনুকূলে চলে গেছে। বিশেষ করে ওয়ানডেতে দুটি নতুন বল ব্যবহারের নিয়মে ফাস্ট বোলারদের কার্যকারিতা কমেছে। তবে শুধু নিয়মের পরিবর্তন নয়, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো ব্যক্তিত্বের অভাবও ক্রিকেটের জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

 


বাবর আজমের মতো জনপ্রিয় ক্রিকেটার থাকলেও পাকিস্তান এমন খেলোয়াড় তৈরি করতে পারছে না, যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। নিজের সন্তানের কথাও তুলে ধরেছেন সাবেক এই পেসার। আখতার বলেন, ‘আমার ছেলে আমাকে বলে- বাবা, আমাদের দলে তো কোনো আগ্রাসনই দেখি না।’ খেলোয়াড়ি জীবনে বল টেম্পারিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন আখতার। 

 

তার দাবি, ইংল্যান্ডে খেলার সময় তারা স্যান্ডপেপারের বদলে বোতলের ঢাকনা ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করতেন, যাতে রিভার্স সুইং পাওয়া যায়। তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ডে স্যান্ডপেপার নয়, বোতলের ঢাকনা ব্যবহার করতাম।’ 

 

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আখতার ইঙ্গিত দেন, এ ধরনের ঘটনা শুধু এক-দুজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকত না; অনেক সময় পুরো দলই বিষয়টি সম্পর্কে জানত। নিজেও অবশ্য বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তি পেয়েছিলেন আখতার। 

২০০৩ সালের মে মাসে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। পাশাপাশি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও করা হয়েছিল তাকে।

 


ক্রিকেটে আবারও আগ্রাসী ফাস্ট বোলিংয়ের সেই উত্তেজনা ফিরিয়ে আনতে চান আখতার। এ জন্য টেস্ট ক্রিকেটে প্রতি ওভারে চারটি বাউন্সার দেওয়ার অনুমতি এবং এক বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন তিনি। 

 

তার মতে, এতে বোলাররা ব্যাটারদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন। এমন কন্ডিশনে খেলা হবে এমন একটি টেস্ট ম্যাচ আয়োজনের জন্য আগাম এক লাখ ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। 

 

এ ছাড়া শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দিকে মনোযোগ না দিয়ে উদীয়মান দেশগুলোতে ক্রিকেটের উন্নয়নে আরও উদ্যোগী হতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেওয়া কিংবা দেশটির ক্রিকেট পরিচালনায় যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই আখতারের। তার ভাষ্য, রাজনীতি ও পিসিবি থেকে দূরে থাকার প্রতিশ্রুতি তিনি মাকে দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি ধরে রাখতে চান সাবেক এই ফাস্ট বোলার।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।...

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
১৯ নভেম্বর ২০২৬

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রে...

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ...

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
১৮ নভেম্বর ২০২৬

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে