গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বহুল আলোচিত মামলার রায় পাঠের শুরুতে এসব তথ্য তুলে ধরেছেন।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার সভাপতিত্বে রায় পাঠ চলছে। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম সহিংসতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত মানুষের ওপরও হামলা চালানো হয়েছে।

তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, তা খতিয়ে দেখছেন আদালতের বিচারকরা। বৃহস্পতিবার রায় পাঠ শুরু হলেও তাৎক্ষণিকভাবে পুরো রায় ঘোষণা শেষ হয়নি।

সূত্র: এএফপি

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প
১৯ নভেম্বর ২০২৬

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি...

এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক
১৯ নভেম্বর ২০২৬

এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক

চোখের আলো নেই, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জোরে হিমালয়ের দুর্গম পথ জয় করে ইতিহাস গড়েছেন সৌদি আ...

এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ
১৯ নভেম্বর ২০২৬

এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘ...

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে