গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ
ছবি

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ ধরনের পদক্ষেপের সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে তারা বাংলাদেশে চলে যেতে পারেন। প্রয়োজনে ভিসা ছাড়াই তাদের পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, অপরাধকবলিত সমাজকে অপরাধমুক্ত করতে এনকাউন্টারের মতো পদক্ষেপ জরুরি এবং তা অব্যাহত থাকবে। তাঁর নীতির সমালোচকদের ‘ভিসা ছাড়াই বাংলাদেশে’ পাঠিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করে বিজেপি। এরপর গত ছয় মাসে রাজ্যটিতে পাঁচটি পুলিশি এনকাউন্টারের ঘটনার খবর সামনে এসেছে। বিচার বিভাগের ওপর আস্থা না রেখে কেন এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের আশঙ্কা, বিচারবহির্ভূত বলপ্রয়োগের চর্চা বাড়লে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, “একসময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল। আমরা বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাট বানাব। কারও সাহস থাকলে আটকে দেখাক। বাংলায় থাকতে যাদের সমস্যা হচ্ছে, তারা চলে যাক।”

নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, “বাংলা উত্তর প্রদেশ হলে সমস্যা কী? যাদের সমস্যা আছে, তারা বাংলাদেশে চলে যেতে পারে। আমি ভিসা ছাড়াই তাদের পাঠিয়ে দেব। আমি দরজা খুলে দিচ্ছি। বাংলায় বসবাস করতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের চলে যাওয়া উচিত।”

অপরাধ দমনে সরকার পিছু হটবে না জানিয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “প্রয়োজনে আরো অনেক কিছু হবে। শুধু এনকাউন্টারের কথা বলছেন কেন? বুলডোজার কি ব্যবহার হচ্ছে না? সমাজ ও রাজনীতিকে অপরাধকবলিত করা হয়েছে। আইন ও পুলিশ পরিস্থিতি ঠিক করতে কাজ করছে।”

বিশ্বের বিভিন্ন দেশ ও ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হয় দাবি করে তিনি বলেন, “যাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারা এসব ব্যবস্থা নেয় না, বরং তারা অপরাধীদের সঙ্গে আপস করে। আমাদের সরকার তা করবে না।”

নারীদের, বিশেষ করে হিন্দু নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের উদাহরণ দিয়ে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের মতোই পরিণতি হবে। ৫০০ এনকাউন্টারও যথেষ্ট হবে না। ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা দায়মুক্তি নিয়ে ঘুরে বেড়িয়েছে, যার ফলে নারীরা ভয়ে ভয়ে বাজার ও অন্যান্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন।” এমন পরিস্থিতি আর বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে ‘বহিরাগত শক্তি’ হিসেবে আখ্যায়িত করার প্রবণতা রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফলের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে ব্যর্থ হলে তৃণমূল কংগ্রেস দলটিকে ‘বাংলা ও বাঙালিবিরোধী’ আখ্যা দিয়ে প্রচার চালায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল আঞ্চলিক পরিচয়ের বিষয়টি সামনে আনে। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন ১৮ থেকে কমে ১২টিতে নেমে আসে।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। সরকার পরিবর্তনের পর বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও আঞ্চলিক পরিচয় নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে দিলীপ ঘোষের এ বক্তব্য সামনে এল।

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ব্যতিক্রমী পুলিশি পদক্ষেপকে সমাজের স্বাভাবিক নিয়মে পরিণত করা বিপজ্জনক। তিনি বলেন, “এনকাউন্টার একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। এটি একটি ব্যতিক্রমী বিষয়। কিন্তু সমাজে রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা ভয়ংকর হয়ে ওঠে। ব্যতিক্রম কখনও নিয়ম হতে পারে না।”
সানা/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক
১৯ নভেম্বর ২০২৬

এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক

চোখের আলো নেই, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জোরে হিমালয়ের দুর্গম পথ জয় করে ইতিহাস গড়েছেন সৌদি আ...

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ...

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল
১৭ নভেম্বর ২০২৬

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছ...

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের
১৭ নভেম্বর ২০২৬

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে