গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৫৭ এএম ২০২৬
নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে খুলনা বাস মালিক সমিতি। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে গিয়ে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

জাহিদ হোসেন খান আরো বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। ‘এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
সানা/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া
১৯ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি যাচাইয়ে লাইভ...

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?
১৯ নভেম্বর ২০২৬

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনলাইন তথ্যব্যবস্থা নিয়ে প্র...

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
১৯ নভেম্বর ২০২৬

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

এস এ খান শিল্টু: দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, নাশকতামূলক কর্...

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই
১৯ নভেম্বর ২০২৬

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই

চট্টগ্রাম মহানগরীর প্রায় ৭০ শতাংশ এলাকায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওয়াসার পানির সরবরাহ লাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই