গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা চলছে: স্পিকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৫৭ এএম ২০২৬
দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা চলছে: স্পিকার
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার উদ্দেশ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ অভিযোগ ও আহ্বান জানান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের পর তিনি বক্তব্য দেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।”

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের নির্বাচিত প্রতিনিধি রূপে আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

অধিবেশনের আলোচনায় অংশগ্রহণ এবং সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ জানান স্পিকার। একই সঙ্গে অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পড়ে শোনান। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বুধবারের বৈঠক শেষে সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত করেন।

গত ৯ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল।
সানা/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
১৯ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
১৮ নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭ গাড়িতে আগুন
১৮ নভেম্বর ২০২৬

১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭ গাড়িতে আগুন

সারা দেশেই নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০...

দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক একটাই চরিত্র, এরা সন্ত্রাসী: প্রধানমন্ত্রী
১৮ নভেম্বর ২০২৬

দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক একটাই চরিত্র, এরা সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

দেশব্যাপী নাশকতা ও বাসে আগুনের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নাশকতাকারীদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই