গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

বেরোবিতে গবেষণা অনুদান প্রাপ্তির কৌশল নিয়ে কর্মশালা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:২৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৫৭ এএম ২০২৬
বেরোবিতে গবেষণা অনুদান প্রাপ্তির কৌশল নিয়ে কর্মশালা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও র‌্যাঙ্কিং বৃদ্ধির প্রধান ভিত্তি মানসম্মত গবেষণা। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশি-বিদেশি গবেষণা তহবিল সংগ্রহে আরো দক্ষ ও উদ্যোগী হতে হবে।

উপাচার্য বলেন, সঠিক পদ্ধতিতে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদান পাওয়া অনেক সহজ হয়। এ কর্মশালা শিক্ষকদের গবেষণার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বেরোবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ। এতে গবেষণা প্রস্তাবনা তৈরির কৌশল, অর্থায়নের উৎস অনুসন্ধান এবং অনুদান পাওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রাকিব ও ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা
১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা

একেএম ফজলুল হক: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দি...

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
১৮ নভেম্বর ২০২৬

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত...

পিটুনির পর বহিষ্কার, জবির পাঁচ কর্মকর্তা পরিবারের জিম্মায়
১৭ নভেম্বর ২০২৬

পিটুনির পর বহিষ্কার, জবির পাঁচ কর্মকর্তা পরিবারের জিম্মায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা জগন্ন...

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ!
১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ!

চীনে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই