গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১০ এএম ২০২৬
গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কিছু এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নেই: গোলাম পরওয়ার
ছবি

ছবি সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন কিছু এলাকায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ ও অভিভাবকত্ব আছে বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এসব এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষায় সরকার দায়িত্ব পালন করতে পারছে না বলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের মূল্যায়ন ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন গোলাম পরওয়ার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে নির্বাহী পরিষদ মনে করে।

গোলাম পরওয়ার বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর-এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না। এ কারণে নির্বাহী পরিষদের এই চরম উদ্বেগ আমরা জাতির কাছে পেশ করছি। এটা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।’

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে জরুরি ভূমিকা নিয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত।

ডিসেম্বরজুড়ে কর্মসূচি, শনিবার ঢাকায় বিক্ষোভ
গণভোটের গণরায় অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে সরকার এগিয়ে যাচ্ছে। এ কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। বৈঠকের মূল্যায়ন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, দেশে যা ঘটছে, তাতে সাধারণ মানুষের পাশাপাশি জামায়াতের নির্বাহী পরিষদও উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পুলিশের ওপর হামলা হচ্ছে, তাদের যানবাহন ভাঙচুর করা হচ্ছে। পুলিশ অসহায়ভাবে পিছু হটে নিজেদের রক্ষার চেষ্টা করছে।

গোলাম পরওয়ার জানান, আগামী ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে: জামায়াত
সরকারের দুর্বলতা, পরোক্ষ মদদ এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, গতকাল রাতেও প্রশাসনের অনেকে ফোন করে তাঁদের জানিয়েছেন, সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্যাডাররা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তাঁদের সহযোগিতাও চাওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের পুলিশ প্রশাসনও এখন অসহায়। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক পদগুলোতে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়েছেন। তাঁরা নীরব ও নিষ্ক্রিয়। সরকারের মদদে আওয়ামী ফ্যাসিবাদের শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা চলছে বলে নির্বাহী পরিষদ মনে করে।

গোলাম পরওয়ার বলেন, সরকারকে এ ধরনের চেষ্টা থেকে বিরত থাকতে হবে। ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শক্তভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, পোশাকশিল্পে সহিংসতার পেছনে শুধু শ্রমিকদের দাবিদাওয়া কাজ করছে না। এর পেছনে ফ্যাসিবাদের মদদদাতাদের চরম উসকানি রয়েছে। দেশকে ধ্বংস করতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি এসব ঘটনায় মদদ দিচ্ছে।
সানা/আপ্র/১৯/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের
১৯ নভেম্বর ২০২৬

জুলাইয়ের আগের ঐক্যে ফিরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শফিকুর রহমানের

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধ...

বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী
১৮ নভেম্বর ২০২৬

বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতায় উসকানি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্...

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন
১৬ নভেম্বর ২০২৬

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন

দেশে গত নয় দিনে ৫১টি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৫...

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু
১৬ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে টেলিফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই