গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
বিদেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে দমানো যাবে না: রিজভী
ছবি

বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতায় উসকানি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পলাতক শক্তি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে ধৈর্যের সীমা যাতে অতিক্রম না করে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠন করেছিলেন। পরে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের লোকজনই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ এখন তাঁরাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

রিজভীর অভিযোগ, বিদেশে অবস্থান করে তারা পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন। দেশে কিছু তরুণকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে। এরপর ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এখন আবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো ‘জমিদারি’ ফিরিয়ে আনতেই বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।

তিনি বলেন, মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমিয়ে রাখা যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। সে সময় তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও ভূমিকা পালন করেন তিনি।

রিজভী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তবে তাঁর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে ভাসানীর আদর্শ তুলে ধরতে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় আরো বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল ও ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
সানা/আপ্র/১৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন
১৬ নভেম্বর ২০২৬

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন

দেশে গত নয় দিনে ৫১টি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৫...

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু
১৬ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে টেলিফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি
১৬ নভেম্বর ২০২৬

পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াত আমির

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর
১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই