গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩১ এএম ২০২৬
মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে বুধবার (১৮ নভেম্বর) সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, গাজীপুরে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১০টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি এবং ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। তবে এ বিষয়ে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

এদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এসব এলাকায় শ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

গাজীপুরে মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ
গাজীপুরে বুধবার সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা, ভোগড়া এবং শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি ও আপাডা এলাকায় বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, পোশাকশ্রমিক ও সাংবাদিকসহ অনেকে আহত হন। বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের একটি বড় অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও রয়েছে। পরিস্থিতির মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর...

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বল...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি...

পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা
১৮ নভেম্বর ২০২৬

পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এর মধ্যে পিরোজপুরের ভান্ডার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই