গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে আবারো আগুন, ভিডিও ভাইরাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫১ এএম ২০২৬
নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে আবারো আগুন, ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্মের বিভিন্ন স্থান ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন ধরানোর পরপরই দুজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে ছেঁড়া চটের বস্তায় পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনার উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম। তিনি বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়েছে। পরিত্যক্ত প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আরো তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত
১৮ নভেম্বর ২০২৬

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে ইউসু...

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ
১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়াম...

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল
১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে...

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে
১৮ নভেম্বর ২০২৬

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই