রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে। তবে আগুন লাগার কারণ ও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বিস্তারিত আসছে………
সানা/আপ্র/১৮/১১/২০২৬