গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৯ এএম ২০২৬
নয় দিনে ৫১ স্থানে বোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন
ছবি

গত ১০ নভেম্বর রাতে রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয় -ফাইল ছবি

দেশে গত নয় দিনে ৫১টি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এসব সহিংসতার ঘটনায় ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর জানায়, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব নাশকতা প্রতিরোধে দেশের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের তল্লাশিচৌকি ও টহল বাড়ানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, তল্লাশিচৌকি স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা সৃষ্টির অপচেষ্টা’ প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

কামারুম মুনিরা বলেন, “অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।” 
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু
১৬ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশন চলাকালে হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন মিতু

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে টেলিফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি
১৬ নভেম্বর ২০২৬

পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জামায়াত আমির

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর
১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল...

সংহতি ফাউন্ডেশনের সভা ও মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত
১৪ নভেম্বর ২০২৬

সংহতি ফাউন্ডেশনের সভা ও মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

সংহতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল (১৩ নভেম্বর) শুক্রবার বিকেল ৪টায় সংহতি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই