গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬৩ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪০, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

এদিকে, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
সানা/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা
১৬ নভেম্বর ২০২৬

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা

দেশে হামে মৃত্যুর ঘটনা এখন রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ নয়; মৃত্যুগুলোকে স্রেফ সংখ্যা হিসেবে দেখা হচ...

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরো চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ...

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন
১৫ নভেম্বর ২০২৬

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন

স্বাস্থ্য প্রতিদিন===

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই