গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া কয়েদির নাম মো. ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রোববার যথারীতি কয়েদিদের গণনা শেষে কারাগার লক করা হয়। হিমেল ভবনের নিচতলার ওই সেলে ফরহাদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন বন্দি ছিলেন। তাঁরা একই সেলে ঘুমাচ্ছিলেন। ফরহাদ ছিলেন মাঝখানে।

জেল সুপার বলেন, রাত ৩টার দিকে অপর দুই বন্দির একজন প্রস্রাব করতে উঠে সেলের জানালায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফরহাদকে দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্য বন্দিকে জানান। খবর পেয়ে কারা কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরো জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনেরা কারাগারে এসেছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রমসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। এর আগেও একাধিকবার কারা হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
১৬ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
১৬ নভেম্বর ২০২৬

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ...

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার
১৬ নভেম্বর ২০২৬

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব...

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি
১৬ নভেম্বর ২০২৬

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই