গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। নিজেদের কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে।

ইসি আরো জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না। ফলে এসব মাধ্যমে কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করতে বলা হয়েছে।

এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার
১৬ নভেম্বর ২০২৬

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব...

গঠন হচ্ছে নতুন আরো ২ থানা ও ২ পৌরসভা
১৬ নভেম্বর ২০২৬

গঠন হচ্ছে নতুন আরো ২ থানা ও ২ পৌরসভা

দেশের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।...

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
১৬ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।স...

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মানবিকতার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৬ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মানবিকতার পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই