গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়
ছবি

ছবি সংগৃহীত

 যেকোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠাই অনেক বড় প্রাপ্তি। তবে, পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের চাওয়াটা এখন আরও বেশি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে তিনি ফিরতে চান না খালি হাতে। ভারতকে হারিয়ে উঁচিয়ে ধরতে চান ট্রফি। পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। প্রতিযোগিতাটির ১৫ আসরে, ভারত রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। 

 

পাকিস্তান এবারই প্রথম ফাইনালে উঠেছে। সাফে দুই দলের পরিসংখ্যান, চলতি আসরের প্রথম দেখা-সবকিছুই পাকিস্তানের প্রতিকূলে। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে তারা। এরপর মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে, সেমি-ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে তারা উঠেছে ফাইনালে। অপরাজিত থেকে ফাইনালে আসা ভারতকে হারাতে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার ওপরই গুরুত্ব দিচ্ছেন ইকবাল। “অবশ্যই এটি ফাইনাল, অনেক বড় ম্যাচ। 

 

তবে আমাদের এটিকে অন্য সব ম্যাচের মতোই নিতে হবে। কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সেটির ওপর মনোযোগ রাখতে হবে। মাঠে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। 

“আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। অবশ্য ফাইনাল জেতার চাপ থাকে। আমাদের দেশের জন্য এটি অনেক বড় একটি বিষয়। ইতিহাস গড়ার সুযোগও। এই বিষয়গুলো আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে।”


পাকিস্তানে ক্রিকেট, হকির মতো শক্ত অবস্থান নয় ফুটবলের। সাফের ফাইনাল তাই আব্দুল্লাহর কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ডেনমার্ক প্রবাসী এই ডিফেন্ডারও দেশে ফিরতে চান সেরা প্রাপ্তি সঙ্গে নিয়ে। “অবশ্যই, এটি ইতিহাস (ফাইনালে ওঠা)। 

 

ফুটবলের দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। ইনশাল্লাহ, যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে সেটি হবে আরও বড় অর্জন। “অনেকে হয়তো বলবেন, বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাওয়াটাও আমাদের জন্য বড় অর্জন ছিল। 

 

তবে আমি মনে করি, এই অঞ্চলের টুর্নামেন্টগুলোতে অংশ নিলে আমাদের লক্ষ্য থাকে সেরা হওয়া। যদি আমরা শেষ পর্যন্ত যেতে পারি এবং শিরোপা জিততে পারি, তাহলে সেটি হবে অসাধারণ একটি অর্জন।
 

সংশ্লিষ্ট খবর

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
১৬ নভেম্বর ২০২৬

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

কিছুতেই কিছু হচ্ছিল না। মারকুয়েস আকারম্যান সেঞ্চুরি হাঁকালেন। জুবায়ের হামজাও ছুটে ‍যাচ্ছিলেন সেঞ্চুর...

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু
১৬ নভেম্বর ২০২৬

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু

বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দি...

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো
১৬ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো

ফিফা পুরুষ ফুটবল র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ
১৬ নভেম্বর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আরও দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয় শাহ। বিনা প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই