গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

মাদক, যৌতুক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাটে সাইকেল র‌্যালি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৫ এএম ২০২৬
মাদক, যৌতুক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাটে সাইকেল র‌্যালি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এম ডি নজরুল ইসলাম: মাদক, যৌতুক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন, যৌতুককে না বলুন, জুয়াকে না বলুন’ স্লোগানে আয়োজিত এ র‌্যালিতে অংশ নেন কয়েক হাজার মানুষ।

গতকাল রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’ শীর্ষক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে মন্ত্রীর সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের কয়েক হাজার স্বেচ্ছাসেবী।

র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা মাদক, যৌতুক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। সামাজিক এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্ব ও ভূমিকার বিষয়টি কর্মসূচিতে তুলে ধরা হয়।

র‌্যালি উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরেজমিনে দেখতে লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি মাদক, যৌতুক ও জুয়ার বিস্তার রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম
১৭ নভেম্বর ২০২৬

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্...

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
১৭ নভেম্বর ২০২৬

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে...

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ
১৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খু...

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
১৭ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নবান্ন উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই