গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
ছবি

ছবি সংগৃহীত

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ‘টোয়োলাইট’ বা ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত তারকা রবার্ট প্যাটিনসন। 

 

এবিসি নিউজের তথ্যানুযায়ী, কয়েক মাস ধরে চলা বাছাই প্রক্রিয়া শেষে সোমবার প্যাটিনসনের নাম ঘোষণা করে জেমস বন্ড ফ্রাঞ্চাইজি অ্যামাজন এমজিএম স্টুডিওস। সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমিদের কাছে নিশ্চিত হয়ে যায়, কালো কোট পরা কোড নাম ০০৭ জেমস বন্ড হিসেবে ওয়ালথার পিপিকে পিস্তল হাতে প্যাটিনসনই বলতে যাচ্ছেন- আমার নাম বন্ড, জেমস বন্ড।

 এবিসির খবরে বলা হয়, ৪০ বছর বয়সি প্যাটিনসনের নাম ঘোষণার আগে ০০৭-এর আনুষ্ঠানিক এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আগের সব পোস্ট সরিয়ে ফেলা হয়। পরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অ্যাকাউন্ট দুটিতে এক বার্তায় বলা হয়, ‘পরিচয় নিশ্চিত’। কিন্তু তখনও বন্ড প্রেমিদের উত্তেজনার পারদ চড়ছে।

 


এর কিছুক্ষণ পর জেমস বন্ডের চেনা পোশাকে প্যাটিনসনের একটি ছবিও প্রকাশ করে অ্যামাজন এমজিএম। ছবি প্রকাশের পর তাদের দাবি, ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরী প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। খবরে বলা হয়, পাঁচ অভিনেতার সংক্ষিপ্ত তালিকা থেকে প্যাটিনসনকে বেছে নেওয়া হয়েছে। 

 

তালিকায় ছিলেন আরও দুই অভিনেতা জশ ও’কনর ও ক্যালাম টার্নারও। কিন্তু তাদের পেছনে ফেলে প্যাটিনসনই পরবর্তী বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে যান। প্যাটিনসন বন্ড সিরিজের যে সিনেমাটিতে অভিনয় করবেন, তার নাম এখনও চূড়ান্ত হয়নি। 

 

এটি হবে বন্ড সিরিজের ২৬তম কিস্তি। এটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকবেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকেল। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড নিয়ে প্রথম সিনেমা আসে ১৯৬২ সালে ‘ড. নো’। 

 

এতে অভিনয় করেছিলেন শন কনারি। পরে তিনি আরও ৬টি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর এই চরিত্রে একে একে অভিনয় করেছেন জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।

ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে...

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী
১৭ নভেম্বর ২০২৬

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রন...

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর
১৭ নভেম্বর ২০২৬

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর

বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে বিষয়টি...

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা
১৭ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই