গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

জয়াকে ‘লম্বুজি’ ডাকতে মানা করেছিলেন অমিতাভের বাবা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৭ এএম ২০২৬
জয়াকে ‘লম্বুজি’ ডাকতে মানা করেছিলেন অমিতাভের বাবা
ছবি

সম্প্রতি জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের দাম্পত্য জীবনের শুরুর দিকের এই মজার ঘটনা তুলে ধরেন অমিতাভ

ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার বলিউড তারকা অমিতাভ বচ্চনকে বিয়ের পর কয়েক বছর ‘লম্বুজি’ বলে ডাকতেন স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। স্বামীর উচ্চতা নিয়ে এই মজার সম্বোধন অবশ্য ভালোভাবে নেননি অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন। তাঁর আপত্তির পরই বন্ধ হয়ে যায় জয়ায় সেই ডাক।

সম্প্রতি জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের দাম্পত্য জীবনের শুরুর দিকের এই মজার ঘটনা তুলে ধরেন অমিতাভ। অনুষ্ঠানের ওই পর্বে ‘রামায়ণ’ সিনেমার প্রচারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা রণবীর কাপুর, সাঁই পল্লবী ও রবি দুবে।

বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনার একপর্যায়ে অমিতাভ বলেন, বিয়ের পর কয়েক বছর জয়া তাঁকে ‘লম্বুজি’ বলেই ডাকতেন। বিষয়টি তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নজরে এলে তিনি আপত্তি জানান।

অমিতাভের ভাষায়, তাঁর বাবা বলেছিলেন, ‘দেখ, ওকে এই নামে ডাকবে না। হয় ওর নাম ধরেই ডাক, নয়তো অন্য কোনো নামে।’

বাবার এমন নির্দেশের পর জয়াও আর তাঁকে ‘লম্বুজি’ বলে ডাকেননি।

অমিতাভের এই স্মৃতিচারণ শুনে নিজের দাম্পত্য জীবনের একটি কল্পনার কথা জানান রণবীর কাপুর। তিনি বলেন, মনে মনে ভাবতেন, তাঁর উচ্চতা যদি আরেকটু বেশি হতো এবং স্ত্রী আলিয়া ভাট যদি জয়া বচ্চনের মতো কিছুটা খাটো হতেন, তাহলে দুজনের উচ্চতার পার্থক্য দেখতে বেশ সুন্দর লাগত।

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অমিতাভ ও জয়া। বিয়ের আগে জয়া ভাদুড়ি নামে পরিচিত ছিলেন তিনি। ১৯৭৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। একই বছর মুক্তি পায় তাঁদের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘জঞ্জির’। সিনেমার সেটে পরিচয়, সেখান থেকে ভালো লাগা ও ভালোবাসা-একসময় পরিণয়ে গড়ায় তাঁদের সম্পর্ক।

অভিনয় জুটি হিসেবেও দীর্ঘদিন দর্শকের ভালোবাসা পেয়েছেন অমিতাভ ও জয়া। তাঁদের একসঙ্গে অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বংশী বিরজু’, ‘এক নজর’, ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘সিলসিলা’ ও ‘কাভি খুশি কাভি গাম’।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে...

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
১৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থল...

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী
১৭ নভেম্বর ২০২৬

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রন...

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর
১৭ নভেম্বর ২০২৬

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর

বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে বিষয়টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই