গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১০ এএম ২০২৬
নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর
ছবি

ছবি সংগৃহীত

বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তবে গুঞ্জনের দীর্ঘদিন পর এ ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন- নতুন সম্পর্ক রয়েছে তার। 

তবে তা কোনো ব্যক্তির সঙ্গে নয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যাপারে কথা বললেও বিচ্ছেদ সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্নের জবাব দেননি সাবিলা নূর। তবে নতুন সম্পর্ক নিয়ে কথা বললেও তা কিছুটা ভিন্নভাবে উত্তর দিয়েছেন। 

 

সাবিলা নূর বলেন, নতুন সম্পর্ক বা নতুন যে ভালোবাসার বিষয়টি সামনে এসেছে, তার আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।


সাবিলা নূর গত বছর থেকে নিয়মিত কাজ করছেন সিনেমায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরইমধ্যে আবার ‘কানাভুলা প্যারাডক্স’ নামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। 

 

তার ভাষ্যমতে, সিনেমা নির্বাচনের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয় নয়, তার কাছে গল্প বেশি গুরুত্বপূর্ণ। 

 

নতুন এ সিনেমাটিতে সাবিলা নূরের সঙ্গে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে। এর আগে তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
১৭ নভেম্বর ২০২৬

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে...

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
১৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থল...

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী
১৭ নভেম্বর ২০২৬

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রন...

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা
১৭ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই