গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে একজন সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সেই দিনের ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। 

 

তিনি বলেন, “ব্যাড টাচ বা গুড টাচ যাই হোক, আমার তো ব্যথা লাগছে।” মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মাদক মামলায় হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। গেল ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। সেদিন আদালতে আসার পর নিরাপত্তারক্ষীরা পরীমনিকে ঘিরে এজলাসে নিয়ে যান। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন তার নিরাপত্তারক্ষীরা।

 


লিফটে ওঠার সময় ভিডিও করতে গেলে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেন পরীমনি। 

পরে রবিউল হোসাইন টান দিয়ে মোবাইল ফিরিয়ে নেন। জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময়ও পরীমনিকে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকরা ছবি তুলতে ও ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন তারা। 

তাদের ধাক্কায় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। তার মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। পরীমনি সাংবাদিকদের বলেন, ছয় বছর মামলাটি চলছে। 

 

এ সময়ে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও তার নিয়মিত দেখা হয়েছে। তিনি বলেন, “কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেছি, কিংবা কারো সঙ্গে এমন আচরণ করেছি, শুনেছেন? 

“এই ছয় বছরে কখনো কারও সঙ্গে আমার দুর্ব্যবহার হয়েছে, কিংবা কেউ আমার সঙ্গে করেছেন, এমন ঘটনা বলতে পারবেন না। কিন্তু তার সঙ্গে কেন এমন হল? এটা তো এমনি এমনি হয়নি। সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় করলে তার দায়ভার কে নেবে?”


ঘটনার সময় ওই ব্যক্তিকে খুঁজছিলেন দাবি করে পরীমনি বলেন, তার কাছে ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ আছে। 

 

“আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কেন ধরছ? তখন সে সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখায়। তাৎক্ষণিক উত্তেজনায় আমি বলেছি, তুমি সাংবাদিকগিরি করো আমার সঙ্গে। তার মানে এই নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ একটা অন্যায় করবে।” পরীমনি বলেন, “সাংবাদিকের কার্ড ঝুলিয়ে কি অন্যায় করা প্রশ্রয় দেন? 

 

ব্যাড টাচ বা গুড টাচ যাই হোক, আমার তো ব্যথা লাগছে।” সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, আদালতে তিনি একজন বিচারপ্রার্থী হিসেবে আসেন। এ সময় তার ব্যক্তিগত পরিসর ও পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের কিছুটা দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অস্বস্তির কথাও তুলে ধরেন এ চিত্রনায়িকা।


তিনি বলেন, “এভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হচ্ছে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। আপনারা যেভাবে প্রশ্ন করছেন, তাতে অনেক দুঃখ লাগছে। আসলে এভাবে উত্তর দিতেও আমি অভ্যস্ত নই।” ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। 

 

তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি। 

 

এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।

 


মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ হাজিরা দিতে সকাল ১০টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান পরীমনি। পরে আদালতের ভেতর বসে থাকেন তিনি। 

 

পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে এতদিন মামলার বিচার চলচিল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ। এখন মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতে বদলি করা হয়েছে। এদিন বিচারক রবিউল আলম এজলাসে উঠলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, মামলাটি অন্য আদালতে বদলির বিষয়টি তাদের জানানো হয়নি। 

 

বিচারক বলেন, “মাদক মামলায় নতুন আইন হয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই হিসেবে মামলার বিচার চলবে।” পরে খোঁজ-খবর নিয়ে আইনজীবীদের সঙ্গে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি। তার আইনজীবী জানান, আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
১৭ নভেম্বর ২০২৬

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সিনেমায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬ এর ঝানু সিক্রেট এজেন্ট জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থল...

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী
১৭ নভেম্বর ২০২৬

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে যা বললেন জয় চৌধুরী

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রন...

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর
১৭ নভেম্বর ২০২৬

নতুন সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন সাবিলা নূর

বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে বিষয়টি...

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা
১৭ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই