গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৫:১৩ এএম ২০২৬
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ
ছবি

ছবি সংগৃহীত

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর)  বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে মিছিল নিয়ে তাঁরা কার্যালয়ে যান। পরে সেখানে সভা করেন। এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

ইফতি জামান সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন। নেতাকর্মীদের বসার সুযোগ করে দিতেই দলীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার কার্যালয়টি বন্ধ রেখেছিল বলেও অভিযোগ করেন তিনি। বঙ্গবন্ধুর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়ে এখান থেকেই সারা দেশে রাজনৈতিক আন্দোলন শুরুর ঘোষণা দেন তিনি।

এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার জেলা শহরে অস্ত্র নিয়ে মহড়া, পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পাটগাতী, পাকুরতিয়া, শ্রী রামকান্দি ও গওহরডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পাটগাতীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও আগুন দেওয়া হয়।

রোববার সন্ধ্যায় গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় পুলিশের উপপরিদর্শক মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী তিনি। ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছিলেন তিনি।

এদিকে টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরের নাজিরপুরে গিয়ে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশের ভাষ্য, প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। এতে দুটি কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ থেকে কয়েক দশ লাখ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পুলিশ ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সহিংসতার মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পাশাপাশি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। 
সোমবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার থাকলেও সরকারি-বেসরকারি কার্যালয়, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে এবং আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
১৭ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নবান্ন উ...

অশান্ত খুলনায় নিরাপত্তা জোরদারে মাঠে যৌথ বাহিনী
১৭ নভেম্বর ২০২৬

অশান্ত খুলনায় নিরাপত্তা জোরদারে মাঠে যৌথ বাহিনী

একসময় শান্ত শহর হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে বেড়েছে খুন, চাঁদাবাজি ও গুলির ঘটনা। এতে জনমনে ত...

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ
১৬ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে জুয়ার বিস্তার এবং শিশুদের জন্মনিবন্ধন নি...

বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন
১৬ নভেম্বর ২০২৬

বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন

কুড়িগ্রামের সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সহকারী শিক্ষকের বদলি ও সেই আদেশ স্থগিত করা নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই