গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান জয় শাহ
ছবি

ছবি সংগৃহীত

আরও দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

নতুন মেয়াদে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাকে।

গত সপ্তাহান্তে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির পরিচালকদের সভায় ৩৮ বছর বয়সী জয় শাহর নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করা হয়। তার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া নিশ্চিত হয়।

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জয় শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ বলেছেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়।

তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়নে আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিতে তিনি অবিচল। ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে এই দায়িত্ব পালন করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শকদের কাছে খেলাটি পৌঁছে দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। তার মতে, এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হবে।

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। দায়িত্ব নেওয়ার সময় তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। এর আগে আইসিসির অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

জয় শাহর নতুন মেয়াদে সামনে রয়েছে বেশ কয়েকটি বড় আয়োজন। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এরপর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরবে ক্রিকেট।

এদিকে বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ৯টি দল। ২০২৮ সালের অলিম্পিকের পুরুষ ক্রিকেটের বাছাইপর্বের টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ। নারী বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

এ ছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাছাইপর্ব থেকে সুপার সিক্স পর্ব বাদ দেওয়া হয়েছে।


ডিসি/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
১৬ নভেম্বর ২০২৬

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

কিছুতেই কিছু হচ্ছিল না। মারকুয়েস আকারম্যান সেঞ্চুরি হাঁকালেন। জুবায়ের হামজাও ছুটে ‍যাচ্ছিলেন সেঞ্চুর...

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়
১৬ নভেম্বর ২০২৬

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়

 যেকোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠাই অনেক বড় প্রাপ্তি। তবে, পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের চ...

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু
১৬ নভেম্বর ২০২৬

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু

বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দি...

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো
১৬ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো

ফিফা পুরুষ ফুটবল র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই