গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

গোপন সফরে ইউক্রেনে গিয়ে সেনাদের পাশে দাঁড়ালেন হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
গোপন সফরে ইউক্রেনে গিয়ে সেনাদের পাশে দাঁড়ালেন হ্যারি
ছবি

ইউক্রেন সফরে দেশটির যুদ্ধফেরত সেনাসদস্যদের সঙ্গে দেখা করেন ব্রিটেনের প্রিন্স হ্যারি -ছবি এএফপি

ব্রিটেনের প্রিন্স হ্যারি গোপনে ইউক্রেন সফর করেছেন। সপ্তাহান্তে আকস্মিক এ সফরে তিনি দেশটির আহত সেনাসদস্য এবং যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর এটি দেশটিতে প্রিন্স হ্যারির চতুর্থ সফর। এ সময় আহত সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ব ইউক্রেনের পাশে থাকবে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগেই প্রকাশ করা হয়নি। গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ৪২ বছর বয়সী প্রিন্স হ্যারি। আহত সেনাসদস্যদের পুনর্বাসনে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসাকর্মীদের সম্মেলনেও বক্তব্য দেন তিনি।

সম্মেলনে উপস্থিত চিকিৎসাকর্মীদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন। এরপর সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবেন।’

সফরকালে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও ইনভিকটাস গেমসের প্রতিষ্ঠাতা হ্যারি আগামী বছর যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁদের প্রস্তুতি ও অনুশীলন দেখেন তিনি। ইউক্রেন আগামী বছরের প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগীর দল পাঠানোর পরিকল্পনা করছে। এটি হবে দেশটির ইতিহাসে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবচেয়ে বড় দল।

হ্যারি বলেন, যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে দেশটিতে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে তাঁরা সহায়তা দিতে প্রস্তুত থাকবেন। তাঁর ভাষায়, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।’

২০১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় প্রিন্স হ্যারি ইনভিকটাস গেমস চালু করেন। যুদ্ধাহত, অসুস্থ ও আহত সামরিক সদস্য এবং সাবেক সেনাসদস্যদের শারীরিক ও মানসিক পুনর্বাসনে সহায়তা করাই এ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্দেশ্য। এতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা হুইলচেয়ার রাগবি, সাঁতার, অ্যাথলেটিকসসহ নানা খেলায় অংশ নেন।

ইনভিকটাস একটি লাতিন শব্দ। এর অর্থ অপরাজিত। যুদ্ধাহত সেনাসদস্যদের নতুন উদ্যমে জীবন গড়ে তোলার অনুপ্রেরণা জোগাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিকে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে চললেও রাজা তৃতীয় চার্লসসহ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রাজপরিবারের কর্মরত সদস্য না থাকায় হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে সরাসরি বক্তব্য দিয়ে আসছেন। চলতি বছরের শুরুর দিকে ইউক্রেন সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সূত্র: এএফপি


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুদ্ধাবস্থায় ইরান, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ পেজেশকিয়ানের
১৬ নভেম্বর ২০২৬

যুদ্ধাবস্থায় ইরান, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ পেজেশকিয়ানের

ইরান যুদ্ধাবস্থায় রয়েছে উল্লেখ করে দেশটির প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নি...

প্রেমের ফাঁদে তথ্য পাচার ঠেকাতে ভারতের নতুন কৌশল
১৬ নভেম্বর ২০২৬

প্রেমের ফাঁদে তথ্য পাচার ঠেকাতে ভারতের নতুন কৌশল

প্রেম, বন্ধুত্ব কিংবা আর্থিক প্রলোভন-ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করে সামরিক ও প্রতিরক্ষাসংক্রান্ত গো...

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরা...

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
১৫ নভেম্বর ২০২৬

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই