গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

তুরস্ককে হারিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
তুরস্ককে হারিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স
ছবি

ছবি সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরলেও গোলের দেখা পেলেন না কিলিয়ান এমবাপে। একাধিক সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তবে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

রোববার ঘরের মাঠে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে জয় পায় ফরাসিরা। ম্যাচের সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তুরস্কের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান জুনিয়র ক্রুপি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আব্দুলকেরিম বারদাকচির গোলে ব্যবধান কমায় তুরস্ক। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। একই গ্রুপের অন্য ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে ইতালি। ছয় ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে রয়েছে তুরস্ক।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত বৃহস্পতিবার ইতালির বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি ফ্রান্সের রেকর্ড গোলদাতা এমবাপে। তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেই গোলের জন্য মরিয়া ছিলেন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। এমবাপের দুটি এবং বাহডলে বাহকোলার একটি প্রচেষ্টা আটকে দেন তুরস্কের গোলরক্ষক। একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি এমবাপে।

অন্যদিকে আক্রমণে তুলনামূলক কম উঠলেও প্রথমার্ধে গোলের ভালো সুযোগ পেয়েছিল তুরস্ক। তবে ওয়ান-অন-ওয়ানে ইসমাইল ইউকসেকের শট এগিয়ে এসে রুখে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মিয়াঁ।

বিরতির পর দ্রুতই এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে কর্নার থেকে আদ্রিয়েন রাবিওর হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তুরস্কের এক ডিফেন্ডার। আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এর তিন মিনিট পরই ফ্রান্সের জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের তারকা আর্দা গুলের। তবে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

৬৩তম মিনিটে বাহডলে বাহকোলার বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি। ৮০তম মিনিটে গোল করে ফ্রান্সের জয় প্রায় নিশ্চিত করেন তিনি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। এর আগে ইতালির বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিল তার।

নির্ধারিত সময়ের ৯০তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান তুরস্কের আব্দুলকেরিম বারদাকচি। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরলেও সমতা ফেরানোর সময় পায়নি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।


ডিসি/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
১৬ নভেম্বর ২০২৬

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

কিছুতেই কিছু হচ্ছিল না। মারকুয়েস আকারম্যান সেঞ্চুরি হাঁকালেন। জুবায়ের হামজাও ছুটে ‍যাচ্ছিলেন সেঞ্চুর...

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়
১৬ নভেম্বর ২০২৬

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়

 যেকোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠাই অনেক বড় প্রাপ্তি। তবে, পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের চ...

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু
১৬ নভেম্বর ২০২৬

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু

বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দি...

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো
১৬ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো

ফিফা পুরুষ ফুটবল র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই