গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ
ছবি

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর অংশবিশেষ -ছবি নাসা স্পেস অ্যাপস

দেশের নয়টি শহরে একযোগে দুই দিনের হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৫৭ জন। ছয় শতাধিক দলের প্রকল্প মূল্যায়ন করেছেন শতাধিক বিচারক।

গত শনিবার (১৪ নভেম্বর) প্রতিযোগিতার সমাপনী দিনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে এসব প্রকল্পের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দেয়। বিচারকেরা প্রকল্পগুলোর উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যার সমাধানে কার্যকারিতা বিবেচনায় নম্বর দেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘নেক্সট ফ্রন্টিয়ার’। নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে পৃথিবী ও মহাকাশসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে কাজ করেন প্রতিযোগীরা।

জমা দেওয়া প্রকল্পগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের সম্ভাবনাও তুলে ধরেন প্রতিযোগীরা।

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশাল-এই নয়টি শহরে একযোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় পর্যায়ের আয়োজন সমন্বয় করেন যথাক্রমে মোহাম্মদ মাহদী উজ জামান, অভিজিৎ ভৌমিক, আনিসুল হক ভূঁইয়া, দেলোয়ার আলম, তৌফিক এলাহী প্লাবন, রিফায়েত ইসলাম রিফাত, সানজার আদনান আলম, মো. পারভেজ কাওসার ও আরিফুল হাসান অপু।

এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল এআইইউবি।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ের মূল্যায়নে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। সেখানে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নির্বাচিত প্রকল্প মূল্যায়ন করবেন। তাঁদের সিদ্ধান্তের ভিত্তিতেই ঘোষণা করা হবে বৈশ্বিক বিজয়ীদের নাম।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত
১৫ নভেম্বর ২০২৬

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত

ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের বিস্তৃত সুযোগ তৈরি করেছ...

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ
১৫ নভেম্বর ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ

প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এই অগ্রগতির আড়ালে নীরবে বদলে যাচ্ছে মানুষের চিন্ত...

অচল হয়ে যাচ্ছে টু-জি সমর্থিত বাটন ফোনসেট
১৫ নভেম্বর ২০২৬

অচল হয়ে যাচ্ছে টু-জি সমর্থিত বাটন ফোনসেট

আগামী তিন বছরের মধ্যে দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে টু-জি প্রযুক্তি বন্ধের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ট...

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্বব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই