গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৮:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৭ এএম ২০২৬
কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিনতলা ভবনের ছাদে চোখ বাঁধা অবস্থায় কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে স্নিগ্ধা বর্মন অদ্রি (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকায় স্থানান্তরের পথে নরসিংদীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি কটিয়াদী হাসপাতাল সড়কের লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তাদের পৈতৃক বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাগুয়া গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার বিকেলে পূর্বপাড়ায় নিজেদের ভাড়া বাসার তিনতলার ছাদে ছোট ভাই ও সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে চোখ বাঁধা অবস্থায় অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে পথে নরসিংদীর একটি হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আবুল হাসান জানান, অদ্রি তাঁর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ভালো ও মেধাবী ছাত্রী ছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা সুভাষ চন্দ্র বর্মন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আমার পরিবারের স্বপ্নকে হারিয়ে ফেলেছি। আমি কাকে মা বলে ডাকব, আমাকে কে বাবা বলে ডাকবে? অদ্রিকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, মুহূর্তের মধ্যেই আজ সব শেষ হয়ে গেল।’

নয় বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে
সানা/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিস্তার চরে সোনালী ধানের হাসি, ফলনে খুশি কৃষকেরা
১৬ নভেম্বর ২০২৬

তিস্তার চরে সোনালী ধানের হাসি, ফলনে খুশি কৃষকেরা

মোঃ নুর জামাল হক: নদীভাঙনে একসময় তিস্তার বুকে বিলীন হয়ে গেছে ১০ বিঘারও বেশি আবাদি জমি। এখন সমতলে নিজ...

মাদক, যৌতুক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাটে সাইকেল র‌্যালি
১৬ নভেম্বর ২০২৬

মাদক, যৌতুক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাটে সাইকেল র‌্যালি

এম ডি নজরুল ইসলাম: মাদক, যৌতুক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত সা...

একটি ছবিতে তিনটি মুখ, কেউ আর বেঁচে রইলো না
১৬ নভেম্বর ২০২৬

একটি ছবিতে তিনটি মুখ, কেউ আর বেঁচে রইলো না

একটি ছবিতে পাশাপাশি তিনটি মুখ। বাবার কোলে কিংবা পাশে ছোট্ট মেয়ে, কাছে দাঁড়িয়ে মা। পেছনে কক্সবাজারের...

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
১৬ নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই