গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন
ছবি

প্রতিনিধির পাঠানো

খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর মাসে মাদকবিরোধী ১ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে ৪৩৮টি মামলা দায়ের এবং ৪৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ দায়ের করা মামলার তুলনায় গ্রেফতারের সংখ্যা দুজন কম।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কমিটির সদস্যরা।

সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার বলেন, মাদক অনেক অপরাধের মূল কারণ। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মাদক দমনে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়, গত অক্টোবর মাসে বিভাগের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ, লিফলেট, পিভিসি বোর্ড, প্রদর্শনী স্ট্যান্ড, স্টিকার ও ফোল্ডার বিতরণ করা হয়।

সভায় মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতামূলক কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জিয়াউলসহ আসামিদের হাতকড়া-হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির
১৬ নভেম্বর ২০২৬

জিয়াউলসহ আসামিদের হাতকড়া-হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়া...

‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী
১৬ নভেম্বর ২০২৬

‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী

আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।...

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’
১৫ নভেম্বর ২০২৬

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’

‘আমি ডিভোর্সি, তাই আই হ্যাভ নো ক্যারেক্টার বা আমার চরিত্র নেই? আমি যাকে ডিভোর্স করেছি, সেও তো একজন প...

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে
১৫ নভেম্বর ২০২৬

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই