গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী
ছবি

ছবি সংগৃহীত

আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় তিনি এমন অভিযোগ করেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে আসামিদের হাজির করা হয়।

এদিন একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে অন্য আসামিদের নেওয়া হয়।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় আসামির হাতে হাতকড়া, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা যায়। তবে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একেবারে নীরব। কোনো কথা না বলে তিনি এজলাসে প্রবেশ করেন। এর আগে গত ১২ নভেম্বর তাকে কথা বলতে দেখা গিয়েছিল।

আসামিদের ট্রাইব্যুনালে আনা ও এজলাসে নেওয়ার সময় আগের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শাপলা চত্বরের এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৩০ আসামি পলাতক রয়েছেন।

এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওইদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় আজ আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। আজ প্রথম দিনের মতো শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়েছে।

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’
১৫ নভেম্বর ২০২৬

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’

‘আমি ডিভোর্সি, তাই আই হ্যাভ নো ক্যারেক্টার বা আমার চরিত্র নেই? আমি যাকে ডিভোর্স করেছি, সেও তো একজন প...

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে
১৫ নভেম্বর ২০২৬

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ...

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে
১৪ নভেম্বর ২০২৬

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব থাকলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণাল...

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই