গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’
ছবি

ছবি সংগৃহীত

‘আমি ডিভোর্সি, তাই আই হ্যাভ নো ক্যারেক্টার বা আমার চরিত্র নেই? আমি যাকে ডিভোর্স করেছি, সেও তো একজন পুরুষ। তার নামের আগে ডিভোর্স কথাটা আসল না কেন?’- এভাবেই নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের অভিযোগ তুলে ধরেছেন আইনজীবী ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ।

তিনি বলেন, ১৮ বছর আইন পেশায় কাজ করার পর প্রথম উপলব্ধি করেছি আমি একজন নারী আইনজীবী।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজওয়ানা ইউসুফ বলেন, ২০২৪ সালে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আমাকে নিয়মিত হয়রানি করা হচ্ছে। বেশ কয়েকবার রঙিন ও সাদা-কালো পোস্টার বানিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। দিনরাত বিভিন্ন দেশের নম্বর থেকে তাকে অপরিচিত ফোনকলও দেওয়া হয়।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি ২০ বছর আইন পেশায়। আমি এ পেশার মেয়ে। আমার বাবা একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। ১৮ বছর প্র্যাকটিস করার পর এ প্রথম অনুভব করলাম, আমি একজন নারী আইনজীবী।

রিজওয়ানা বলেন,‘আমি ডিভোর্সি কেন? এখানে কোনো পুরুষ মানুষ ডিভোর্স হয়নি? কোনো জাজ, কোনো লয়ার, কোনো ক্লায়েন্ট কারও ডিভোর্স হয়নি? আমি যাকে ডিভোর্স করছি, সেও তো নিশ্চয়ই একজন মানুষ বা পুরুষ। তার নামের আগে ডিভোর্স কথাটা আসল না কেন? আমি ডিভোর্স, তাই আই হ্যাভ নো ক্যারেক্টার- হোয়াট ডাজ ইট মিন?’। ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের আক্রমণের বিষয়টি বারবার ট্রাইব্যুনালকে জানিয়েছি।

মানবতাবিরোধী অপরাধের এ মামলার কয়েকজন সাক্ষীর বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ তোলেন রিজওয়ানা ইউসুফ। তিনি জানান, সাক্ষীদের মধ্যে একজন প্রকাশ্যে বলেছিলেন, ফজলে করিমের জামিনের কোনো চেষ্টা ট্রাইব্যুনাল করলে ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেবেন। ওই ব্যক্তি মামলার সাক্ষী। আজও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এছাড়া সম্রাট রুবায়েতসহ কয়েকজনের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের বিষয়েও অভিযোগ তোলেন এই আইনজীবী।

এদিন, আদালত অবমাননার অভিযোগের বিষয়টি ট্রাইব্যুনালে উত্থাপন করলে, রিজওয়ানা ইউসুফকে চিফ প্রসিকিউটরের কাছে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও অভিযোগে সাক্ষীদের নাম রয়েছে কিনা জানতে চান। একইসঙ্গে বিষয়টি দেখার আশ্বাস দেন তিনি। পরে বিষয়টি চিফ প্রসিকিউটরের ওপর ছেড়ে দেন ট্রাইব্যুনাল।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে
১৫ নভেম্বর ২০২৬

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ...

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে
১৪ নভেম্বর ২০২৬

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব থাকলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণাল...

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবা...

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্র...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই