গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

৪৯ বছরের পুরোনো ব্যাটের গল্প শোনালেন শচীন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৭ এএম ২০২৬
৪৯ বছরের পুরোনো ব্যাটের গল্প শোনালেন শচীন
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত শচীন টেন্ডুলকার। ভারতীয় এই কিংবদন্তির অসংখ্য রেকর্ড এখনো অক্ষত। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০০টি সেঞ্চুরি এবং সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান তাঁর দখলে। ক্যারিয়ারে এসব অর্জনের পেছনে তাঁর সবচেয়ে বড় হাতিয়ার ছিল ব্যাট। এবার সেই ব্যাট নিয়েই নতুন এক স্মৃতির কথা সামনে আনলেন তিনি।

সম্প্রতি জানা গেছে, নিজের রেকর্ড গড়া ইনিংসগুলোর সাক্ষী ২৬টি ব্যাট মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শারদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে উপহার দিচ্ছেন শচীন। আগামী ১৬ নভেম্বর জাদুঘরটির উদ্বোধন হবে। সেখানে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক হিসেবে ব্যবহৃত হেলমেট, জার্সি ও ব্যক্তিগত নোটও সংরক্ষণ করা হবে।

তবে এবার আলোচনায় এসেছে আরো পুরোনো এক সঙ্গী। শৈশবে, ৪৯ বছর আগে যে ব্যাট দিয়ে ক্রিকেট খেলতেন শচীন, সেই ব্যাটই এবার সামনে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ব্যাটের গল্প বলি, ৪৯ বছর পরেও আমার সঙ্গী।’

শৈশব থেকে কৈশোর, এমনকি পেশাদার ক্রিকেটজীবনের দীর্ঘ পথচলায় শচীনের অসংখ্য স্মৃতির সাক্ষী তাঁর ব্যাট। ব্যাটের সঙ্গে নিজের নিবিড় সম্পর্কের আরেকটি গল্পও গত ১০ সেপ্টেম্বর তুলে ধরেছিলেন এই কিংবদন্তি।

সেদিন প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কাঠের কাজের সরঞ্জাম নিয়ে নিজের ব্যাটের আকৃতি ঠিক করতে ব্যস্ত শচীন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার কাছে ব্যাট কখনোই কেবল খেলার সরঞ্জাম ছিল না। আমার হাতে ব্যাটটি ঠিক কেমন অনুভব হবে, তার প্রতিটি খুঁটিনাটি বিষয় আমার জানা ছিল। তাই প্রায়ই আমি আমার কাঠের কাজের সরঞ্জাম বের করে নিজেই তাতে হাত লাগাতাম।’

ব্যাটের আকৃতি দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় পরিবর্তন—সবকিছুই নিজের পছন্দ অনুযায়ী করতেন তিনি। এ প্রসঙ্গে শচীন বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যাটটি মনের মতো না হতো, ততক্ষণ তিনি তাতে কাজ করতেন। তাঁর ভাষায়, ‘সম্ভবত এই কারণেই সেই ছোট ছোট মুহূর্তগুলো আমার এত প্রিয়। আসলে বিষয়গুলো ব্যাট নিয়ে ছিল না, বরং ব্যাটটিকে নিজের মতো করে গড়ে তোলার মধ্যেই ছিল আসল আনন্দ।’

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

২০৩১ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ৯ দল নিয়েই
১৫ নভেম্বর ২০২৬

২০৩১ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ৯ দল নিয়েই

অনেকদিন ধরেই আলোচনা চলছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর নিয়ে। এর পক্ষে জোরালো সমর্থ...

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

ম্যাচের শেষ বাঁশির পরও হামজা-ফারহানরা মাঠে বসে আছেন। গ্যালারীতে দর্শকরাও নিস্তব্ধ। ২৩ বছর পর সাফ চ্য...

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত
১৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষের কন্ডিশন,...

ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬

ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই ভারতের আধিপত্য। সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়নরা আরও একবার জায়গা করে নিল ফাইনাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই