গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৩:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৫ এএম ২০২৬
ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

ভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত দূরপাল্লার বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি দূরপাল্লার নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আহত হন আতিকুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই যাত্রীই ঘটনাস্থলে মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা
১৫ নভেম্বর ২০২৬

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা

ভোলায় নতুন আরো একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম...

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা
১৫ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন জেলে-বাও...

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে
১৫ নভেম্বর ২০২৬

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এ...

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন
১৫ নভেম্বর ২০২৬

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন

যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকেরা, সেই খোসাই এখন হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই