গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার
ছবি

ছবি সংগৃহীত

গ্রেফতার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার সম্পূর্ণ ব্যক্তিগত দায়। এর দায় পুলিশ বাহিনী কখনো নেবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। পুলিশ বাহিনী কখনো তাঁর দায় নেবে না। বিষয়টি ব্যক্তিগত দায় হিসেবেই বিবেচিত হবে।

মামলার বিষয়ে কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।

মামলা নথিভুক্ত করার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় জানিয়ে তিনি বলেন, বর্তমানে তিনি সিএমপির বিশেষ সাড়া প্রদান ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী, আজই তাঁকে আদালতে হাজির করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় মানসিক চাপ তৈরি হয় কি না, এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ, যিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সেটি তাঁর একান্ত ব্যক্তিগত দায়।

তিনি আরো বলেন, বার্তাটি স্পষ্ট—যে কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনে পাওয়া গেছে দুটি গুরুত্বপূর্ণ বার্তা

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

যে অভিযোগে মামলা

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেফতার

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এ...

কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান
১৫ নভেম্বর ২০২৬

কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণে...

বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে চলবে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন
১৫ নভেম্বর ২০২৬

বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে চলবে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন

দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে...

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রতিনিধিদলের সংবাদ সম্মেলন

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই