গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫০ এএম ২০২৬
চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
ছবি

ছবি সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এখন শুধু অপেক্ষা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে।

গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে কার্যক্রম পরীক্ষা করে কোনো ত্রুটি আছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু ঠিক থাকলে বায়রার অনুমোদন নেওয়া হবে। অনুমোদন পাওয়া গেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানায়, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
১৫ নভেম্বর ২০২৬

ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

ভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত দূরপাল্লার বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফ...

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা
১৫ নভেম্বর ২০২৬

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা

ভোলায় নতুন আরো একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম...

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা
১৫ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন জেলে-বাও...

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে
১৫ নভেম্বর ২০২৬

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই