গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪০ এএম ২০২৬
আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আদালতে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়।

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের (সিআরইউ) কড়া নিরাপত্তায় একটি দল মাইক্রোবাসে করে তাকে আদালতে নিয়ে আসে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তখন তা অস্বীকার করে ডিআইজি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেফতারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে
১৪ নভেম্বর ২০২৬

দলিল নিবন্ধন আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব থাকলেও নিবন্ধন অধিদপ্তর আইন মন্ত্রণাল...

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবা...

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বাবার করা আইনেই আপিলের সুযোগ শেষ, দেশে ফিরতে হবে আইন মেনে: আইনমন্ত্র...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়...

ধানমন্ডিতে ছাত্রদল কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতাসহ ১১ জন কারাগারে
১৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে ছাত্রদল কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতাসহ ১১ জন কারাগারে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের মাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই