গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৭ এএম ২০২৬
বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
ছবি

ছবি সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) এবং সাধারণ মানুষের সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
১৬ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার
১৬ নভেম্বর ২০২৬

অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে ৯২ প্রকল্প নিচ্ছে সরকার

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব...

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি
১৬ নভেম্বর ২০২৬

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করলো ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ ম...

গঠন হচ্ছে নতুন আরো ২ থানা ও ২ পৌরসভা
১৬ নভেম্বর ২০২৬

গঠন হচ্ছে নতুন আরো ২ থানা ও ২ পৌরসভা

দেশের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই