গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন
ছবি

ছবি সংগৃহীত

অধ্যাপক ডা. এস এম জহিরুল হক চৌধুরী

স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যেখানে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ করে মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। মনে রাখতে হবে, স্ট্রোক হার্টের কোনো রোগ নয়। স্ট্রোকের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে শরীরের একাংশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া, তীব্র মাথাব্যথা ও বমি হওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এবং কথা জড়িয়ে যাওয়া বা একেবারেই কথা বলতে না পারা। ওপরের লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে রোগীর স্ট্রোক হয়েছে। এ ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে রোগীকে কাছের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। সম্ভব হলে মস্তিষ্কের সিটি স্ক্যান করে স্ট্রোকের ধরন বুঝতে হবে, কারণ স্ট্রোক দুই ধরনের হতে পারে-মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে, আর এই দুইয়ের চিকিৎসাপদ্ধতিও সম্পূর্ণ ভিন্ন।

অজ্ঞান রোগীর ক্ষেত্রে জরুরি চিকিৎসার অংশ হিসেবে শ্বাসনালি, শ্বাসপ্রশ্বাস ও রক্তসঞ্চালন নিয়মিত রাখতে হবে। রোগীকে একদিকে কাত করে, বালিশ ছাড়া মাথা একটু নিচু করে শুইয়ে দিতে হবে। এ ছাড়া রোগীর চোখের যত্ন নেওয়া, মূত্রথলির যত্ন নেওয়া (প্রয়োজনে ক্যাথেটার ব্যবহার করা) এবং সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। স্ট্রোকের সব রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না; তবে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, খিঁচুনি দেখা দিলে, রোগী অজ্ঞান হলে কিংবা স্ট্রোকের সঙ্গে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো অন্যান্য জটিল রোগ থাকলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো মৃত্যুর ঝুঁকি কমানো, রোগীর কর্মক্ষমতা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে যেন পুনরায় স্ট্রোক না হয়, তার ব্যবস্থা করা।

প্যারালাইসিস হলে বা মুখ বেঁকে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিয়মিত চিকিৎসা ও ফিজিওথেরাপি নিতে হবে। বাংলাদেশে স্ট্রোকের হার প্রতি হাজারে ৫ থেকে ১২ জন এবং প্রায় ৫ শতাংশ মানুষ এর ঝুঁকির মধ্যে রয়েছে। স্ট্রোক অনেকাংশেই প্রতিরোধযোগ্য এবং এর জন্য প্রধান প্রয়োজন সচেতনতা। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার, রক্তের চর্বি বা কোলেস্টেরল নিয়ন্ত্রণ, নিয়মিত শারীরিক ব্যায়াম, সঠিক ওজন বজায় রাখা এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও সতেজ ফলমূল খাওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। সঠিক চিকিৎসা পেলে স্ট্রোকের ৩০ শতাংশ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন এবং আরও ৩০ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে বেঁচে থাকেন। সাধারণত চল্লিশোর্ধ্ব মানুষের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি থাকলেও কম বয়সেও এটি হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, ধূমপান, বিভিন্ন জন্মগত ত্রুটি কিংবা বাবা, মা, ভাই বা বোনের স্ট্রোকের ইতিহাস থাকলেও এই ঝুঁকি বৃদ্ধি পায়। তাই সচেতন হই, ভালো থাকি।

লেখক: ইউনিটপ্রধান, নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ইউনিট-২, মোহাম্মদপুর, শ্যামলী, ঢাকা


কেএমএএ/আপ্র/১৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬

আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

হাম উপসর্গে আরো ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪
১৫ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ মৃত্যু, শনাক্ত ১৪১৪

সারাদেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন।রোববার...

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
১৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে।...

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর
১৪ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর

আজ শনিবার, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই