গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১১ এএম ২০২৬
ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরীর প্রায় ৭০ শতাংশ এলাকায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওয়াসার পানির সরবরাহ লাইন কেটে যাওয়ায় চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়াসহ নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এ সংকট থেকে রেহাই পায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালও। ফলে সাড়ে তিন হাজারের বেশি রোগী এবং তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের পানি সংকট এতটাই তীব্র যে, পরিস্থিতি সামাল দিতে বুধবার (১৮ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন পানি সরবরাহকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, পানির তীব্র সংকট চলছে। ওয়াসার লাইনে সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করেছি। আপাতত ওয়াসা গাড়িতে করে পানি সরবরাহ করছে। কিন্তু তাতে প্রয়োজন মিটছে না। পুরো হাসপাতালে তিন হাজারের বেশি রোগী থাকেন। তাঁদের সঙ্গে স্বজনরাও অবস্থান করেন। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

চট্টগ্রাম ওয়াসার মড-২-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামও সংকটের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, মেডিকেল, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালের পরিচালককে বিষয়টি জানিয়ে আশ্বস্ত করা হয়েছে। আপাতত পানির গাড়ি পাঠিয়ে সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।

ওয়াসা সূত্রে জানা গেছে, নগরের চান্দগাঁও এলাকায় ড্রেন নির্মাণের কাজ করার সময় পানির সরবরাহ লাইন কেটে যায়। এতে পানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফলে নগরের অর্ধেকের বেশি এলাকায় পানি সংকট দেখা দেয়।

এদিকে দীর্ঘ সময় পানি না থাকায় চমেক হাসপাতালের বিভিন্ন স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের রোগী ও স্বজনদের দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে নগরের বাসাবাড়িতেও পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। কিছু ভবনে গভীর নলকূপের পানি ব্যবহার করা গেলেও অধিকাংশ বাড়িতে পানি মিলছে না। এতে গোসল, কাপড় ধোয়া ও রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

নগরের চকবাজার এলাকার বাসিন্দা গৌরী বিশ্বাস জানান, কয়েক দিন ধরে তাঁদের ভবনে পানি নেই। বাধ্য হয়ে আড়াই হাজার টাকা দিয়ে এক ভাউজার পানি কিনতে হয়েছে।

ওয়াসা সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) সকালে কেটে যাওয়া সরবরাহ লাইন মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মেরামত শেষে পানি সরবরাহ স্বাভাবিক করার প্রস্তুতির মধ্যেই প্রায় ৫০ মিটার দূরে লাইনের আরেকটি অংশে ফাটল দেখা দেয়। এতে মেরামতকাজ আবারো বাধাগ্রস্ত হয়।

চট্টগ্রাম ওয়াসার মড-৩-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, চান্দগাঁও এলাকায় ড্রেনের কাজ করার সময় পরশু পানির সরবরাহ লাইন কেটে যায়। এরপর মদুনাঘাট পানি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার মোহরা ও মদুনাঘাট-দুটি প্রকল্পই বন্ধ ছিল। এতে অর্ধেকের বেশি এলাকায় পানির সংকট দেখা দেয়। বুধবার সকালে কেটে যাওয়া অংশ মেরামত করা হলেও পরে ৫০ মিটার দূরে আরেকটি স্থানে লিকেজ ধরা পড়ে। দ্রুত মেরামতকাজ শেষ করে আবারো পানি সরবরাহ শুরু করা যাবে বলে আশা করছি।
সানা/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া
১৯ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি যাচাইয়ে লাইভ...

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?
১৯ নভেম্বর ২০২৬

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনলাইন তথ্যব্যবস্থা নিয়ে প্র...

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
১৯ নভেম্বর ২০২৬

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

এস এ খান শিল্টু: দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, নাশকতামূলক কর্...

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ
১৯ নভেম্বর ২০২৬

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই