গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০০:৪৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১১ এএম ২০২৬
নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা বিএনপির উদ্যোগে শহরের ডা. শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শোডাউনটি শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোডাউনের আগে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রৌমিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শোডাউনটি শেষ হয়।
সানা/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া
১৯ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি যাচাইয়ে লাইভ...

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?
১৯ নভেম্বর ২০২৬

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনলাইন তথ্যব্যবস্থা নিয়ে প্র...

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই
১৯ নভেম্বর ২০২৬

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই

চট্টগ্রাম মহানগরীর প্রায় ৭০ শতাংশ এলাকায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওয়াসার পানির সরবরাহ লাই...

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ
১৯ নভেম্বর ২০২৬

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই