গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৭ এএম ২০২৬
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
ছবি

ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের দিয়ে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় সসিংসতায় নিহত কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যাদের ভোট দিয়েছে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আজ সরু রাস্তা, গলি ও ইটের রাস্তা দিয়ে এসে ককটেল নিক্ষেপ করছেন। জনগণ আপনাদের সঙ্গে নেই। দুই বছর ধরে আপনারা দেশে নেই। অথচ আমাদের ওপর অত্যাচার, নির্যাতন হয়েছে, পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, গুলি করেছে। তারপরও আমরা বাংলার মাটি ছেড়ে পালিয়ে যাইনি- আমরা লড়াই করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে কলকাতা, দুবাই ও ব্যাংককে ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছেন। সেখানে বসে কিছু লোককে দিয়ে মানুষ হত্যা, বোমাবাজি, পুলিশের বক্স ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কখনো আন্দোলনের নামে আগুন সন্ত্রাসকে সমর্থন করেনি বরং এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করেছে। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিটি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বক্তব্যটি যাচাই করে তারা এর সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চায় না। কিন্তু পাশের দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যারা বিদেশে বসে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।

নিহত রাজু মোল্লার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত মানুষ হত্যার পরও আজ রাজুকে হত্যা করা হয়েছে। রাজুর বাবার কান্না আকাশ-বাতাস ছাপিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দিল্লিতে বসে আপনি হুকুম দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। রাজুর কী অপরাধ ছিল, যে কারণে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো? তিনি এ হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে দায়ী করে বলেন, তার নির্দেশেই এ ঘটনা ঘটেছে।

এর আগে বিকেলে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন। একপর্যায়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

এসি/আপ্র/১৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭ গাড়িতে আগুন
১৮ নভেম্বর ২০২৬

১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭ গাড়িতে আগুন

সারা দেশেই নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০...

দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক একটাই চরিত্র, এরা সন্ত্রাসী: প্রধানমন্ত্রী
১৮ নভেম্বর ২০২৬

দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক একটাই চরিত্র, এরা সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

দেশব্যাপী নাশকতা ও বাসে আগুনের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নাশকতাকারীদ...

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর...

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই