গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়, তার ওপর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আবেগাপ্লুত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। 

 

মুক্তির আগে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

 

এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবনা লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’ তার কথায়, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। 

 

দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’


কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র উঠে এসেছে। 

 

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এতে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

ডিসি/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!
১৮ নভেম্বর ২০২৬

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!

দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ম...

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি
১৮ নভেম্বর ২০২৬

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

ঢাকায় এসেছেন বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শ...

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন
১৮ নভেম্বর ২০২৬

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দি...

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?
১৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই