গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৪ এএম ২০২৬
শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় এসেছেন বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক। 

 

আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার। নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। 

 

শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

 


তবে তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। 

 

সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে তাকে।

ডিসি/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মৃত্যুর পর সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
১৮ নভেম্বর ২০২৬

মৃত্যুর পর সম্পত্তি তামিল জনগণকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দ...

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!
১৮ নভেম্বর ২০২৬

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!

দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ম...

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা
১৮ নভেম্বর ২০২৬

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়, তার ওপর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আ...

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন
১৮ নভেম্বর ২০২৬

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই