গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজুদ্দিন
ছবি

ছবি সংগৃহীত

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরাকে কাছ থেকে দেখার পর জেন-জি সম্পর্কে তার ধারণা বদলেছে। তার মতে, বর্তমান প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং তাদের অভিজ্ঞতার পরিধিও বিস্তৃত। 

 

এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ‘আমার মনে হয় আজকের জেন জি, বিশেষ করে ১৫, ১৬, ১৭ ও ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা খুবই স্মার্ট। বিশ্বের সাথে তাদের এমন এক ধরনের পরিচয় রয়েছে যা আমাদের কখনও ছিল না। 

 

আমরা কখনও আমাদের বাবা-মাকে প্রশ্ন করিনি, এমনকি কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহসও করিনি।’ 

‘তবে এই তরুণরা সরাসরি আমাদের প্রশ্ন করে। 

 

আরেকটি বিষয় হলো, তারা সারা বিশ্বের সিনেমা দেখেছে। আজকাল যেকোনো তরুণ এমন কিছু দেখে থাকতে পারে যা আপনি হয়তো দেখেনইনি।’


নিজের মেয়ের প্রসঙ্গে অভিনেতার ভাষ্য , ‘তারা অনেক কিছু জানে। তাদেরকে হালকাভাবে নেওয়া যায় না। আমিও তো তাই করতাম। কিন্তু যখন আমি অবশেষে তার দিকে তাকালাম, যখন আমার মেয়েকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও আসলেই অনেক কিছু জানে, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে। 

 

কেন? কারণ আমার মনে হয়, মাত্র তিন-চার বছরে ও আমার চেয়েও সারা বিশ্বের বেশি সিনেমা দেখেছে।’ প্রসঙ্গত, নওয়াজুদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ সিনেমায়। এ ছাড়া আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে অভিনয় করেছেন ‘থাম্মা’তে। 

 

সামনে তাকে দেখা যাবে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায়। 

 

অন্যদিকে, বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটি পরিবেশন করেছেন তারা।

ডিসি/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!
১৮ নভেম্বর ২০২৬

অপরাজিতা হয়ে নব্বইয়ের দশকে ফিরবেন কোয়েল মল্লিক!

দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ম...

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি
১৮ নভেম্বর ২০২৬

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

ঢাকায় এসেছেন বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শ...

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা
১৮ নভেম্বর ২০২৬

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা

বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়, তার ওপর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আ...

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?
১৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে আছেন?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই