গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

ওষুধ ছাড়া এক মিনিটেই দূর হবে ঘুমের সমস্যা

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
ওষুধ ছাড়া এক মিনিটেই দূর হবে ঘুমের সমস্যা
ছবি

ছবি সংগৃহীত

ক্লান্তি দূর করতে ঘুম একটি দারুণ উপায়। তাই সারাদিনের ব্যস্ততা শেষে একটু প্রশান্তির আশায় রাতে আমরা বিছানায় যাই। তবে সমস্যা হলো, শরীর ভীষণ ক্লান্ত থাকলেও ঘুম আসে না চোখে। অনিদ্রায়, পায়ের গোড়ালি বা পেশির ব্যথায় বালিশে এপাশ ওপাশ করেই রাত কাটে। আর সকালেজুড়ে চোখে নেমে আসে রাজ্যের ক্লান্তি, শরীরজুড়ে অস্থিরতা। এমন সমস্যা কি আপনারও? তবে জেনে নিন মাত্র ১ মিনিটের এই সমস্যা দূর করার উপায়-‘কাফ রেইজ’। হ্যাঁ, প্রতিদিন ঘুমানোর আগে এই ব্যায়ামের অভ্যাস আপনার ঘুমকে করবে গভীর ও প্রশান্তিদায়ক। তা হলো-

কাফ রেইজ কী: আমাদের পায়ের নিচের পেছনের অংশের পেশিকে ‘কাফ মাসল’ বলা হয়। চিকিৎসা বিজ্ঞানে শরীরের ‘দ্বিতীয় হৃৎপিণ্ড’ নামে পরিচিত এই অংশটি। কাফ রেইজ হলো এই পেশির ব্যায়াম। প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে দাঁড়িয়ে এই ব্যায়ামটি করলে শরীরে জাদুকরী পরিবর্তন ঘটে এবং ঘুম গভীর হয়।

কাফ রেইজ করার পদ্ধতি; প্রথমে সমতল জায়গায় সোজা হয়ে দাঁড়ান। এরপর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি মাটি থেকে ওপরে তুলুন এবং ধীরে ধীরে নিচে নামান। এভাবে মাত্র ২০ বার বা এক মিনিট পেশিটি ওঠানাম করান। এরপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন।

ওই পদ্ধতিটি যেভাবে কাজ করে: সারা দিন একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে অনেকের পা ফুলে বা পায়ের নিচের অংশে রক্ত ও তরল জমে যায়। এতে পা ভারী ভারী বা পেশিতে টান টান লাগে। কাফ রেইজ করলে পায়ের পেশি সংকুচিত হয়ে নিচে জমে থাকা রক্তকে ওপরের দিকে হৃৎপিণ্ডে পাম্প করে। এতে পায়ের পেশিতে টান ধরাভাব ও ব্যথা কমে এবং শরীর হালকা বোধ হয়।

কাফ রেইজের উপকারিতা: এ ব্যায়ামটি শরীর ও মনকে শান্ত করতেও কার্যকরী ভূমিকা পালন করে। স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কমিয়ে স্নায়ুতন্ত্রকে শান্ত করে। রাতের খাবারের পর এই ব্যায়াম করলে রক্তে শর্করার ভারসাম্য ঠিক থাকে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার প্রবণতাও দূর হয়। তাই রাতে গভীর ঘুম ও সকালে সতেজতা অনুভব করতে আজ রাত থেকেই ঘুমানোর আগে এ ব্যায়াম শুরু করুন।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/১৮.১১.২৬

সংশ্লিষ্ট খবর

২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
১৬ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্য...

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা
১৬ নভেম্বর ২০২৬

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা

দেশে হামে মৃত্যুর ঘটনা এখন রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ নয়; মৃত্যুগুলোকে স্রেফ সংখ্যা হিসেবে দেখা হচ...

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরো চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ...

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন
১৫ নভেম্বর ২০২৬

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই